"কম খরচে সবচেয়ে আধুনিক প্রযুক্তির হিমাগারে আলু সংরক্ষণ ও ব্যবসায় নিশ্চিত লাভ অর্জনের সুবিধা দেই আমরা।"

চেয়ারম্যান, ভিআইপি শাহাদাৎ গ্রুপ

হটলাইনঃ 01773479564 - ম্যানেজার, দিপংকর ভট্টাচার্য

ভিআইপি শাহাদাৎ হোসেন কোল্ড স্টোরেজ

আমাদের সুবিধাসমূহ
04

ভি আই পি শাহাদাৎ গ্রুপের প্রতিষ্ঠান ভি আই পি শাহাদাৎ হোসেন কোল্ড স্টোরেজ। ১৯৯৬ সালে এটি প্রতিষ্ঠিত হয় রংপুরে। রংপুরের কৃষক ও কৃষির উন্নয়নে এই কোল্ড স্টোরেজ এর ব্যাপক অবদান রয়েছে। রংপুরে প্রথম ফুড প্রসেসিং চেম্বারে আলু সংরক্ষণ শুরু করেছে ভি আই পি শাহাদাৎ হোসেন কোল্ড স্টোরেজ। সবচেয়ে কম খরে সর্বাধুনিক প্রযুক্তির হিমাগারে আলু সংরক্ষণ করে সারা বছরের ব্যবসায় অধিক লাভের নিশ্চয়তা দেয় ভি আই পি শাহাদাৎ কোল্ড স্টোরেজ। যার ফলে রংপুর বিভাগের আলু উৎপাদনকারি কৃষক, আলু ব্যবসয়ী ও খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা আছে প্রতিষ্ঠানটির। আলু মৌসুমি ফসল। বাংলাদেশের মানুষের প্রধান সবজি এবং আলু দিয়ে উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ার কারনে সারা বছর আলু সংরক্ষণ করে রাখা জরুরি। সাধারণ চেম্বারে আলু বেশি দিন সংরক্ষণ করা হলে, আলুতে মিষ্টি বেড়ে যায়। যা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। সে কারণে আলু সংরক্ষণ করে রাখার জন্য  অত্যাধুনিক CIPC বা Oorja টেকনোলজি ব্যবহার করে ভি আই পি শাহাদাৎ হোসেন কোল্ড স্টোরেজ।অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে কোল্ড স্টোরেজ এর আলুর সুগার গ্রেড নিয়ন্ত্রণে থাকে। 

যে কোনো বয়সী মানুষ এই আলুর স্বাদ গ্রহণ করতে পারে। ব্যবসায়ীরা চিপস বা আলু জাতীয় খাদ্য পণ্য উৎপাদনে বিশেষভাবে লাভবান হয়। দেশে সারা বছর আলুর চাহিদা ও হিমাগারে আলু সংরক্ষণের সুবিধা থাকায় দেশের সাধারণ কৃষক ও আলু ব্যবসায়ীরা সরসরি উপকার পাচ্ছে এই কোল্ড স্টোরেজ এর মাধ্যমে। বর্তমানে এই হিমাগারে প্রায় ১০ হাজার টন আলু সংরক্ষণ করে রাখার সুবিধা আছে। স্থানীয় কৃষক ও ব্যাবসায়ীদের পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এর সুফল উপভোগ করছে। আলুর বীজ সংরক্ষণের জন্য নর্মাল চেম্বার ও খাদ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য ফুড প্রসেসিং চেম্বার এর মাধ্যমে আলাদাভাবে আলু সংরক্ষণ করা হয়।

ঠিকানা

প্রধান কার্যালয়ঃ
ভিআইপি হাউজঃ ১৩, সড়কঃ ০১
ষ্টেশন রোড, রংপুর, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০১৩২৪ ১৭২৫০৩
info@vipshahadatgroup.com

ম্যাপ

সামাজিক মাধ্যম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সক্রিয় রয়েছি। চলমান কার্যক্রম জানতে আমাদের সাথে যুক্ত হোন। ধন্যবাদ।

©  ভিআইপি শাহাদাৎ গ্রুপ – ২০২২