"আমরা ফিড উৎপাদন করি আপনার ফার্মের উৎপাদন ও ব্যবসা বাড়ানোর জন্য।"
চেয়ারম্যান, ভিআইপি শাহাদাৎ গ্রুপ
ভিআইপি শাহাদাৎ ফিড মিল
আমাদের সুবিধাসমূহ
- সর্বাধুনিক বিদেশি প্রযুক্তি
- নিয়ন্ত্রিত পণ্য মূল্য
- দেশের বাহির থেকে আমদানিকৃত কাঁচামাল
- দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত
- প্রতি ঘন্টায় ১০ টন ফিড উৎপাদন ক্ষমতা
- সার্বক্ষণিক পর্যবেক্ষণ
পোল্ট্রি ও খামার ব্যবসায় লাভবান হওয়ার জন্য প্রাণীর জন্ম ও বেড়ে ওঠার প্রতিটি ধাপে উন্নত মানের খাবার দেওয়া দরকার। সে জন্য অভিজ্ঞ পুষ্টিবিদ ও প্রাণী পরিচর্যায় দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত হয় ভি আই পি শাহাদাৎ ফিড মিল। ২০২১ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে রংপুর এর লাহিড়ী হাটে। সারাদেশের কৃষক ও খামারিদের প্রাণী প্রোটিনের চাহিদা পূরণ করছে এই ফিড মিল। সর্বাধুনিক বিদেশি প্রযুক্তির মাধ্যমে ফিড উৎপাদন করা হয় এখানে। ফিড উৎপানে প্রয়োজনীয় সকল কাঁচামাল দেশের বাইরে থেকে আমদানি করা হয়। অথবা দেশের ভেতরে নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হয় খাবারের উপকরণ। পণ্যের মান নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণে করা হয় ফিড উৎপাদন পক্রিয়া। শুধু ক্রেতা সন্তুষ্টি নয়, সঠিক মানের পণ্য উৎপাদন ও সরবরাহ করে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে ভি আই পি শাহাদাৎ ফিড মিল। প্রতি ঘন্টায় ১০ টন ফিড উৎপাদনের স্বক্ষমতা আছে প্রতিষ্ঠানটির। দিনে উৎপাদন করা হয় ৯০ টন ফিড। মাসে ২,৩৪০ টন এবং বছরে প্রায় ২৮,০৮০ টন ফিড উৎপাদন ও বিতরণ করা হয়।

বর্তমান বিশ্বে মানুষের পুষ্টি ও প্রোটিনের বড় উৎস প্রাণীর মাংস ও ডিম। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে পোল্ট্রি ও খামার ব্যবসা আরও প্রসারিত হচ্ছে। আপনার পোল্ট্রি ও খামার ব্যবসাকে আরও লাভজনজ করার জন্য ভি আই পি শাহাদাৎ ফিড মিল এর পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। পোল্ট্রি ব্যবসা থেকে লাভ নিজের ঘরে নেওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে প্রাণীকে সঠিক মানের খাবার দেওয়া। যদি প্রাণীকে সঠিক মান ও পরিমাপের খাবার দেওয়া না হয়, তাহলে এই অনেক ঝুকিপূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়ে। সঠিকভাবে প্রাণীর বেড়ে ওঠা, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, শক্তি বাড়ানো, ভালো মানের ডিম উৎপাদন ইত্যাদি নির্ভর করে প্রাণীর খাদ্যমানের উপর। তাই সঠিক মানের ফিড ক্রেতাদের কাছে পৌছে দেওয়ার জন্য সার্বক্ষণিক কাজ করছে ভি আই পি শাহাদাৎ গ্রুপ।






ঠিকানা
প্রধান কার্যালয়ঃ
ভিআইপি হাউজঃ ১৩, সড়কঃ ০১
ষ্টেশন রোড, রংপুর, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০১৩২৪ ১৭২৫০৩
info@vipshahadatgroup.com
ম্যাপ
© ভিআইপি শাহাদাৎ গ্রুপ – ২০২২